অটোরিকশায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল সোমবার হরতালের সমর্থকেরা দুটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় হরতালের সমর্থকেরা একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেন। এতে অটোরিকশাটি পুড়ে যায়।
এ ছাড়া শহরের ট্রাংক রোডে সেন্ট্রাল হাই স্কুলের সামনের সড়কে আরও একটি অটোরিকশা পুড়িয়ে দেন হরতাল-সমর্থকেরা।