অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের আরডিএ মার্কেটের সামনে আজ রোববার দুপুরে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
নিহত কিশোরীর নাম ময়ুরী খাতুন (১৩)। সে রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা গ্রামের মুকুল হোসেনের মেয়ে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, ময়ুরী বোয়ালিয়া মডেল থানার ওয়্যারলেস অপারেটর মুঞ্জুরুল ইসলামের বাড়ির গৃহপরিচারিকা ছিল। আজ দুপুরে নিজের স্যান্ডেল কিনতে সে নগরের সাহেব বাজারে যাচ্ছিল। এ সময় অটোরিকশার চাকার সঙ্গে তার গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।