অটোরিকশায় করে গরু তুলে নিয়ে যাওয়ার সময় আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় করে গরু তুলে নিয়ে যাওয়ার সময় নারীসহ চারজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শুক্রবার সকালে উপজেলার বৈরাগের শাহাদতনগরে এ ঘটনা ঘটে। বৈরাগ ইউনিয়নের নারী সদস্য মরিয়ম বেগম বলেন, কয়েক দিন ধরে এই এলাকার ১৫টির মতো গরু-ছাগল চুরি করে সংঘবদ্ধ চোরেরা। তারা এসব পশু মাঠে চরার সময় অটোরিকশায় করে তুলে নিয়ে যায়। একইভাবে গতকালও কেইপিজেডের মাঠ থেকে অটোরিকশায় করে গরু নিয়ে যাওয়ার সময় জনতা একটি অটোরিকশাসহ চারজনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে চোরের দলকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন: আনোয়ারার ছত্তারহাটের সাজিদা বেগম (৫০), উপজেলার বন্দর গ্রামের মোহামঞ্চদ বেলাল (২২), হাটহাজারী সদর ইউনিয়নের জসিম উদ্দিন (২০) ও অটোরিকশাচালক পটিয়ার আশিয়া গ্রামের মো. মনজুর (২৪)।