অটোরিকশায় শিবিরের আগুন দুই বোন দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ দলের ডাকা দেশব্যাপী ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনে গতকাল রোববার রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ব্যাটারিচালিত একটি অটোরিকশায় পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন হরতাল পালনকারীরা। এতে অটোরিকশার আরোহী দুই বোন গুরুতর দগ্ধ হন।
রাত সাড়ে আটটার দিকে উপজেলা শহরের শেরেবাংলা সড়কের বার্মাসেল এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই নারী হলেন হাসিনা বেগম (৬০) ও তাঁর বোন রাবেয়া বেগম (৫০)। বাড়ি শহরের গোলাহাট মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই বোন অটোরিকশায় করে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে বার্মাসেল এলাকায় আকস্মিক যানটিতে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা। আগুনে ওই দুই বোনের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।