অতিথিকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এ বছর ভাষা প্রতিযোগের পুরো আয়োজনের সঙ্গে বিভিন্ন সময়ে ছিলেন বিশেষ কজন অতিথি। শিক্ষার্থীদের উদ্দেশে বলা তাঁদের কিছু কথা
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হক
আমরা বাংলা ভাষায় যে শুধু বলি আর লিখি তা নয়। আমরা প্রথমে বাংলা ভাষায় চিন্তা করি, তারপর বলি, লিখি।
(টাঙ্গাইল, ৯ মে ২০১৫)

আবুল মোমেন
আবুল মোমেন

আবুল মোমেন
ছাগলের বাচ্চা বড় হয়ে ছাগল হয়, বাঘের বাচ্চাও বড় হয়ে বাঘ হয়। কিন্তু মানুষের বাচ্চা বড় হলেই মানুষ হয় না। পড়ালেখা আর মানবিক গুণাবলির মধ্য দিয়ে তাকে মানুষ হয়ে উঠতে হয়।
(চট্টগ্রাম, ১৫ মে ২০১৫)

দ্বিজেন শর্মা
দ্বিজেন শর্মা

দ্বিজেন শর্মা
বিজ্ঞানীরা অনেক আগেই বলেছিলেন, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বাড়লে পৃথিবীর তাপমাত্রা বাড়বে। তাঁদের কথা আমরা শুনিনি। এখন ভুগছি। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণ বাড়াতে হবে, নদীদূষণ রোধ ও কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে হবে।
(ঢাকা, ৫ জুন ২০১৫)

রাশেদা কে চৌধূরী
রাশেদা কে চৌধূরী

রাশেদা কে চৌধূরী
বিজ্ঞাপনে, বিলবোর্ডে ভাষার ভুল ব্যবহার দেখলে মন খারাপ হয়ে যায়। তোমরাই বাংলা ভাষার সঠিক ব্যবহার করে আমাদের মন ভালো করে দেবে।
(ঢাকা, ৩১ জুলাই ২০১৫)

অপি করিম
অপি করিম

অপি করিম
আমি সফলতার সংজ্ঞা জানি না। আমার মা সব সময় বলতেন, ‘তোমাকে প্রথম হতে হবে না। কিন্তু সবাই যেন বলে, ও একটা ভালো মেয়ে।’ প্রথম হওয়ার চাপ দেননি বলেই আমি যা কিছু করেছি, মন থেকে করেছি। আনন্দ নিয়ে করেছি।
(ঢাকা, ৩১ জুলাই ২০১৫)

জয়া আহসান
জয়া আহসান

জয়া আহসান
আমরা যদি মনে করি, আমরা একেকটা ছোট ছোট ইঞ্জিন। সবগুলো ইঞ্জিন একসঙ্গে হয়েই কিন্তু অনেক শক্তিশালী একটা ইঞ্জিন হয়ে যায়, যেটা আমাদের দেশকে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে।
(ঢাকা, ৩১ জুলাই ২০১৫)