অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন মমতাজ উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দেন।গতকাল বিকেলে মমতাজ উদ্দিনের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি সলিসিটির কার্যালয়ে এসে পৌঁছায়। তাঁকে নিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল তিনে।সন্ধ্যায় মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নিয়োগপত্র পাওয়ার পর গতকাল যোগ দিয়েছি। নিজ দায়িত্ব পালনে সর্বাত্মক সচেষ্ট থাকব।’