অতিরিক্ত আইজিপির মুক্তিযোদ্ধা সনদ নিয়ে দুদকের অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগে পুলিশের এক অতিরিক্ত মহাপরিদর্শকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর নাম শেখ হেমায়েত হোসেন। পুলিশের এ কর্মকর্তা আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) প্রধানের দায়িত্ব পালন করছেন।

আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে এ ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, সম্প্রতি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ আমলে নিয়ে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।