অতিরিক্ত ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে গতকাল শনিবার মতবিনিময় করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) এস এম ওয়াহিদুজ্জামান। এ সময় তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে গত তিন মাসে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। এটা পুষিয়ে নিতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা নিতে হবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গারানী সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।