প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাবতলী পশুর হাটে শর্ত ভঙ্গ করে অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায়ের অভিযোগ করেছে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানানো হয়। সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, গাবতলী পশুর হাটের ইজারাদার আইন মানেন না। ইজারার শর্ত মানেন না। মাংস ব্যবসায়ীদের কাছ থেকে ইচ্ছেমতো খাজনা আদায় করা হচ্ছে। মোটা অঙ্কের টাকার চাঁদাবাজি করা হচ্ছে।
মহাসচিব আরও বলেন, এসবের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী ও দুই মেয়রের কাছে আবেদন করা হয়েছে। হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মানববন্ধন, বিক্ষোভ মিছিল, ধর্মঘটও করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশও মানা হয়নি।
বিজ্ঞপ্তি