অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৩০ কর্মকর্তার পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ২০ জন অতিরিক্ত এসপিকে পদোন্নতি দিয়ে এসপি করা হয়েছে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: পুলিশ সদর দপ্তরের আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খান, সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) পদে বদলির আদেশাধীন ঝালকাঠির এসপি মো. শামসুদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) বিশ্বাস আফজাল হোসেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি, চলতি দায়িত্ব) মো. শাহাব উদ্দিন কোরেশী, নোয়াখালী পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি, চলতি দায়িত্ব) শৈবাল কান্তি চৌধুরী, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো. লুৎফর রহমান মণ্ডল, ঢাকা সিআইডির বিশেষ এসপি শেখ মোহাম্মদ মারুফ হাসান, ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) পদে বদলির আদেশাধীন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি চলতি দায়িত্ব) মাহবুবুর রহমান এবং ডিএমপির যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি চলতি দায়িত্ব) মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী।এসপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: বান্দরবানের এসপি (চলতি দায়িত্ব) মো. কামরুল আহসান, ঢাকা এসবির বিশেষ এসপি (চলতি দায়িত্ব) মো. মাসুদ করিম, ডিএমপির উপ-কমিশনার (চলতি দায়িত্ব) খোন্দকার নজমুল হাসান, পটুয়াখালীর এসপি (চলতি দায়িত্ব) মো. আজাদ মিয়া, বরিশাল ডিএসবির অতিরিক্ত এসপি মোহাম্মদ আশফাকুল আলম, দিনাজপুরের অতিরিক্ত এসপি হাসান মো. শওকত আলী (লাইবেরিয়া মিশনে কর্মরত), ডিএমপির উপ-কমিশনার (চলতি দায়িত্ব) বেগম আতিকা ইসলাম, সাতক্ষীরার এসপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান খান, ডিএমপির উপ-কমিশনার (চলতি দায়িত্ব) মো. রুহুল আমিন (জাতিসংঘ মিশনে কর্মরত), গাইবান্ধার এসপি (চলতি দায়িত্ব) বাসুদেব বনিক, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (চলতি দায়িত্ব) এজাজ আহমেদ, জয়পুরহাটের এসপি (চলতি দায়িত্ব) মো. মোজাম্মেল হক, ঢাকা টেলিকমের এসপি (চলতি দায়িত্ব) মো. রফিকুল হাসান গনি, পুলিশ সদর দপ্তরের এআইজি (চলতি দায়িত্ব) মাহফুজুর রহমান, এসএমপির উপ-কমিশনার (চলতি দায়িত্ব) আমিনুল ইসলাম, ঢাকা টেলিকমের অতিরিক্ত এসপি মো. রেজাউল হক (মিশন থেকে ফিরে পুলিশ সদর দপ্তরে যোগ দেন), ডিএমপির উপ-কমিশনার (চলতি দায়িত্ব) মো. মনির হোসেন, ডিএমপির উপ-কমিশনার (চলতি দায়িত্ব) মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত এসপি মো. মিজানুর রহমান (মিশন থেকে ফিরে পুলিশ সদর দপ্তরে যোগ দেন) এবং ঢাকা শিল্পাঞ্চল পুলিশ রেঞ্জের পরিচালক (পুলিশ সুপারের চলতি দায়িত্ব) মো. মুনিবুর রহমান।