অতিরিক্ত নকলনবিশদের কর্মবিরতি অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ২২টি ভূমি নিবন্ধন (রেজিস্ট্রি) কার্যালয়ে কর্মবিরতি পালন করছেন অতিরিক্ত নকলনবিশেরা। তিন অফিস সহকারীর পদোন্নতি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার থেকে তাঁরা কর্মবিরতি পালন করে আসছেন। একই দাবিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ অতিরিক্ত নকলনবিশ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি পারসিত বিন আনোয়ার প্রথম আলোকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি অব্যাহত থাকবে। তিন অফিস সহকারীর পদোন্নতি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।