অতিরিক্ত ফি আদায় না করতে কর্ণফুলী গ্যাসকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নীতিমালা জারির আগে অর্থ পরিশোধ করা গ্রাহকদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় না করার দাবি জানিয়েছে কর্ণফুলী গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতি। একই সঙ্গে নীতিমালা অনুযায়ী রাইজার অনুমোদনের ১৫ দিনের মধ্যে গ্রাহকদের সংযোগ দেওয়ারও দাবি জানিয়েছে তারা।
গতকাল মঙ্গলবার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া স্মারকলিপিতে ঠিকাদার সমিতি এসব দাবি জানায়।