অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরম পূরণের সময় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করায় খুলনা শহরের খালিশপুর এলাকার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল সোমবার খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। পরে তাঁরা জেলা প্রশাসক নাজমুল আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধন শেষে মো. নজরুল ইসলাম নামের এক অভিভাবক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর ছেলে এ বছর ওই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। টেস্ট পরীক্ষায় তাঁর ছেলে দুই বিষয়ে ফেল করেছিল। তাই ফরম পূরণের সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ১০০ টাকা নেওয়া হয়। ছেলে পাস করলে ওই টাকা ফেরত দেওয়া হবে বলে প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন জানিয়েছিলেন। কিন্তু এখন ওই টাকা চাইতে গেলে তা দেওয়া হচ্ছে না।