অতিরিক্ত ফি নির্ধারণ প্রতিবাদে বিক্ষোভ পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের সমাপনী ও দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষায় অতিরিক্ত ফি নির্ধারণের প্রতিবাদে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় তারা কলেজের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি প্রথম বর্ষের সমাপনী ও দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষায় কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত ফি বাবদ দেড় হাজার টাকা দাবি করে। শিক্ষার্থীরা ৫০০ টাকা দিতে চাইলে কর্তৃপক্ষ নিতে অস্বীকার করে।কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম অতিরিক্ত ফি নির্ধারণের কথা অস্বীকার করে বলেন, কিছু শিক্ষার্থীর মোটা অঙ্কের বেতন বাকি রয়েছে। বকেয়া বেতন চাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তারা শুধু ফি দিয়ে পরীক্ষায় অংশ নিতে চায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর সুষ্ঠু মীমাংসার লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে কম টাকা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাৎক্ষণিক কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। পরে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।