অতিরিক্ত বিল করায় কর্মচারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে অতিরিক্ত বিল করার অভিযোগে গতকাল বুধবার স্থানীয় লোকজন পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মচারীকে কয়েক ঘণ্টা আটকে রাখেন। এলাকাবাসীর অভিযোগ, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি বেশ কিছুদিন ধরে গ্রাহকদের কাছ থেকে মিটারে উল্লিখিত বিলের চেয়ে বেশি বিল আদায় করছে। গতকাল একজন বাহক ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কৃষ্ণ মজুমদার হাট (কেএম হাট) এলাকায় বিদ্যুৎ বিল বিতরণ করতে যান। এ সময় বাজারের ব্যবসায়ীরা তাঁদের বিলে মিটারের চেয়ে বেশি বিল দেখতে পেয়ে ক্ষিপ্ত হন। তাঁরা বিল বাহককে সেখানে বসিয়ে রাখেন।পরে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. ইলিয়াছ সেখানে গিয়ে বিল সংশোধনের আশ্বাস দিয়ে তাঁকে ছাড়িয়ে নেন। মো. ইলিয়াছ মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।