অতিরিক্ত ভাড়া আদায় করায় তিন অটোরিকশা চালকের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সিএনজিচালিত অটোরিকশার তিন চালককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জানা যায়, গতকাল রোববার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত ওই তিন চালককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। ওই তিন চালক হলেন মো. সুমন মিয়া, মো. ইমন মিয়া ও রবিউল হোসেন।ইউএনও মোহামঞ্চদ আজিজুর রহমান বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।