অতিরিক্ত মদ পান করায় তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা গ্রামের তালেরটেক এলাকায় অতিরিক্ত মদ পান করে রাসেল নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি উপজেলার জালশুকা গ্রামে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তালেরটেক এলাকার একটি গাছের নিচে বসে চোলাই মদ পান করছিলেন রাসেল (২৪)। এ সময় তাঁর মা তাঁকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেন। কিন্তু তিনি বাসায় যেতে রাজি হননি। গতকাল সকালে পথচারীরা একটি গাছতলায় রাসেলের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠান। বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে মা-বাবা রাসেলের লাশ শনাক্ত করেন।