অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পাড়ি দিচ্ছে লঞ্চ ও ট্রলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত যাত্রী নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদী পাড়ি দিচ্ছে লঞ্চ ও ট্রলারগুলো। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। এই পথে নিয়মিত যাত্রী পরিবহনের জন্য রয়েছে ৩৬টি লঞ্চ। এর মধ্যে দুটি লঞ্চ চলাচল করে দৌলতদিয়া-নগরবাড়ি ও পাটুরিয়া-নগরবাড়ি পথে। ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের যাত্রীর চাপ বাড়া সত্ত্বেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চের সংখ্যা না বাড়িয়ে এখান থেকে আরও ১০টি লঞ্চ নগরবাড়ি পথে সরিয়ে নেওয়া হয়েছে। এ জন্য দৌলতদিয়া-পাটুরিয়া পথে দেখা দিয়েছে লঞ্চের সংকট। এ কারণে লঞ্চ ও ইঞ্জিনচালিত ট্রলারে দ্বিগুণ যাত্রী বহন করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্ল্লিউটিএ) ও পুলিশের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা।গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটে অবস্থান করে দেখা গেছে, দৌলতদিয়া লঞ্চঘাটে টিকিট কাউন্টারের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচজন সদস্য বসে অলস সময় পার করছেন। তাঁদের সামনেই ঘাটে ভিড়ছিল পাটুরিয়া থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চগুলো।ঢাকা থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আকতার হোসেন ও তাঁর পরিবার। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার বা সংস্থাগুলো যতই চিৎকার করুক না কেন, এদের (লঞ্চের মালিক ও চালক) পুরোনো অভ্যাস কখনো দূর হবে না। অথচ লঞ্চগুলো নদীতে দুলে এপাশ থেকে ওপাশ করতে থাকে।’অতিরিক্ত যাত্রী বহন করা প্রসঙ্গে লঞ্চ ‘দৌলত’-এর মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘ভাই, ঈদের সামনে যাত্রী এখন একটু বেশি হবেই।’