অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না ওঠার আহ্বান নৌমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি লঞ্চের ‘লোড’ লেভেল ক্রসিংয়ের আগেই লঞ্চ ছেড়ে দিতে মালিকদের প্রতিও আহ্বান জানান।
গতকাল বুধবার ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে মন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি অনুকূলে রাখতে ভ্রাম্যমাণ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ সময় বিআইডব্লিউটিএর সদস্য (উৎপাদন) ভোলানাথ দে, পরিচালক (বন্দর) মো. আবুল বাশার, যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম এবং বন্দর কর্মকর্তা মো. সাইফুল হক খান উপস্থিত ছিলেন।
মন্ত্রী সদরঘাটে বেঙ্গল শিপিং কোম্পানির এমভি মিতালী-৪ লঞ্চ উদ্বোধন করেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে মিতালী-৪ লঞ্চসহ বিভিন্ন কোম্পানির ১৭টি নতুন লঞ্চ চলাচল করবে। বিজ্ঞপ্তি।