অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে পাটসুতা আমদানি নিয়ে অতিরিক্ত শুল্ক আরোপের বিধান তুলে নিয়েছে ভারতের অর্থ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার ভারত সরকারের পক্ষ থেকে প্রকাশ করা এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুল্ক আরোপের বিধান তুলে নেওয়া হয়। অতিরিক্ত শুল্ক তুলে নেওয়ায় গতকাল থেকে আবারও ভারতীয় রপ্তানিকারকেরা বাংলাদেশ থেকে পাটসুতা আমদানির প্রক্রিয়া শুরু করেছে। ভারতের পাটজাত পণ্য আমদানিকারক সমিতি থেকে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনকে (বিজেএসএ) জানানো হয়েছে, তারা আগের আমদানি আদেশ অনুযায়ী পাটসুতা নেবে। একই সঙ্গে নতুন করে আমদানি আদেশও দেওয়া হবে। ভারতীয় আমদানিকারকেরা ২০ ডিসেম্বর থেকে বাংলাদেশি পাটসুতা আমদানি বন্ধ করে দেয়। ফলে প্রায় ২৩০ কোটি টাকার পাটসুতার বাজার অনিশ্চিত হয়ে পড়ে।