অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে রদবদল
জাতীয় পুষ্টি কার্যক্রম (এনএনপি) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মাইন উদ্দীন খন্দকারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে; জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) এম এ হান্নানকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক; ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক জি এম জয়নাল আবেদীন ভূঁইয়াকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান; সড়ক ও রেলপথ বিভাগের যুগ্ম সচিব মজিবর রহমানকে সড়ক বিভাগের যুগ্ম সচিব; সড়ক ও রেলপথ বিভাগের যুগ্ম সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরীকে সড়ক বিভাগের যুগ্ম সচিব; সড়ক ও রেলপথ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মোস্তফাকে রেলপথ বিভাগের যুগ্ম সচিব; চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মো. আবু বকার সিকদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব), পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (যুগ্ম সচিব) মো. সরওয়ার খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) (বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের পরিচালক পদে বদলির আদেশাধীন) গোলাম মোস্তফাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য পদে বদলি করা হয়েছে। তথ্য বিবরণী।