অতিরিক্ত সচিবকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় এবার অতিরিক্ত সচিব নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে মালিবাগের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সূত্র জানায়, নুরুল আমিন ২০০৫ সালের ১ এপ্রিল ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। এই মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সার কারখানা (সিইউএফএল) জেটিতে খালাস করার সময় ১০ ট্রাক সমরাস্ত্র আটক হয়।