অতিরিক্ত ১৯ হাজার আবেদনকারীও হজে যেতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে এ বছর মোট ৯৪ হাজারজনকে হজে যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি আরব। দেশটির ধর্ম মন্ত্রণালয় এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে সৌদি কর্তৃপক্ষের আগের দেওয়া অনুমোদনের চেয়ে অতিরিক্ত আরও ১৯ হাজার আবেদনকারীর হজে যাওয়া নিয়ে সৃষ্ট জটিলতা দূর হলো।গতকাল সচিবালয়ে হজ ব্যবস্থাপনা বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।