অতিষ্ঠ বাবারসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতন ও অপকর্মে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত একমাত্র ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করলেন বাবা। আদালত বাবার সামনেই ছেলের এক বছরের সাজা দিলেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারায়।

উপজেলার পাহাড়পুর গ্রামের নাসির উদ্দিন জানান, তাঁর ছেলে রকেট আলী (৩৫) মাদকাসক্ত। তাঁকে ফেরাতে নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ক্রমেই তাঁর অত্যাচার বেড়ে যায়। রকেট মাদকের টাকা জোগাড় করতে বাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। টাকা না পেলে পরিবারের সদস্যদের মারপিট করতেন। গতকাল রোববার সকালে মাদকের টাকা না পেয়ে পরিবারের সদস্যদের ওপর চড়াও হন তিনি। একপর্যায়ে তিনি (নাসির) অন্যদের সহায়তায় ছেলেকে ধরে কয়েক পুরিয়া হেরোইনসহ ইউএনওর দপ্তরে নিয়ে আসেন। দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসান। আদালতের কাছে রকেট তাঁর অপরাধের কথা স্বীকার করলে তাঁকে এক বছরের সাজা দেওয়া হয়।