অতীত অভিজ্ঞতা থেকে আ.লীগে ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে দলীয় কোন্দল মিটিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। আজ বুধবার (গতকাল মঙ্গলবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা। এর আগে গত শনিবার সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় প্রার্থীর পক্ষে এক হয়ে নেতা-কর্মীরা কাজের অঙ্গীকার করেন বলে জানা গেছে।
দলের একাধিক সূত্রমতে, বিগত পৌর নির্বাচনে সৈয়দপুর পৌরসভায় আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী ছিলেন। এতে দলের ভরাডুবি হয়। ওই নির্বাচনে বিএনপির সাবেক সাংসদ ও সৈয়দপুরের জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার বিজয়ী হন। এবার দলীয় প্রতীকে নির্বাচন। তাই দলের বিজয় নিশ্চিত করতে বিভেদ দূর করার লক্ষ্যে দুই দিন আগে আওয়ামী লীগের সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা হয়। ওই সভায় এবার নির্বাচনে যাঁরা দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তাঁরা সবাই উপস্থিত ছিলেন।
পৌর আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান সরকার বাবলু বলেন, ‘বড় দলে অনেক বিভক্তি থাকেই। আমরাও এর ব্যতিক্রম নই। এর আগে সৈয়দপুরে আমরা বহুধা বিভক্তির জাঁতাকলে পড়েছিলাম। কিন্তু সেই সংশয় দূর হয়েছে। বর্ধিত সভায় মনোনয়নপ্রত্যাশী সাবেক মেয়র আখতার হোসেন বাদল, মোজাম্মেল হক, এজাজুল ইসলাম বাচ্চু, হিটলার চৌধুরী, পি কে সাইদুল ইসলাম সবাই এককাট্টা হয়েছিলেন। তাঁরা সবাই নৌকা প্রতীকের জন্য লড়াইয়ের অঙ্গীকার করেছেন। আমরা দলীয় মেয়র প্রার্থী সাখাওয়াৎ হোসেন খোকনের পক্ষে একযোগে জনসংযোগে নামছি।’