অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পর্কে সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না। তাহলে আপনারাও ধরা পড়ে যাবেন।গতকাল শুক্রবার রংপুরের বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা গ্রামে জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আজহারুল ইসলাম এসব কথা বলেন। গ্রেপ্তার হওয়া জামায়াতের কেন্দ্রীয় নেতাদের নিরপরাধ দাবি করে তিনি বলেন, নয় মাসেও সরকার তাঁদের কোনো অপরাধ খুঁজে পায়নি। ৯০০ বছরেও পাবে না।আজহারুল ইসলাম অভিযোগ করেন, শেয়ার কেলেঙ্কারির হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও চেলাচামুণ্ডারা আত্মসাৎ করেছেন। বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন আজও প্রকাশ করা হয়নি। এর সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত। নারীনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নারীনীতির বিরুদ্ধে নই। নারীর উন্নয়ন আমরাও চাই। তবে কোরআন-সুন্নাহবিরোধী ধারা নারীনীতি থেকে বাদ দিতে হবে।’