অতীতে ছাত্ররাজনীতি ছিল গঠনমূলক: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের সময় ছাত্ররাজনীতি ছিল অত্যন্ত গঠনমূলক। ছাত্রসংগঠনের মধ্যে মতবিরোধ তো থাকবেই। একজন ছাত্রলীগ করবে, একজন ছাত্র ইউনিয়ন করবে। কিন্তু আমাদের মধ্যে সংঘর্ষ হতো না। মা-বাবাকে এসব বিষয়ে কাজ করতে হবে এবং শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে।’ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এসএম হলের প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বর্তমানে লেখাপড়ার মান নিচে নেমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক গর্ব ছিল। পৃথিবীতে এর নাম ছিল, এখন তা নেই।’