অতীতের ভুল থেকে পাকিস্তান শিক্ষা নেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, বাংলাদেশের কাছে পাকিস্তানের পরাজয় হয়েছিল সামরিক কারণে নয়, রাজনৈতিক কারণে। কিন্তু অতীতের এ ভুল থেকে পাকিস্তান কোনো শিক্ষা নেয়নি।
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে গতকাল শুক্রবার এক বিতর্কে রেলমন্ত্রী খাজা সাদ রফিক এ কথা বলেন। ১৬ ডিসেম্বর তাঁদের দেশের ইতিহাসের সবচেয়ে শোকাবহ দিন উল্লেখ করে তিনি দাবি করেন, পাকিস্তানের ভাঙন ছিল ষড়যন্ত্রের ফল। দেশের নিষ্পেষিত অংশ হিসেবে পূর্ব পাকিস্তানের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল।
বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধের বিচার বিষয়ে খাজা সাদ রফিক দাবি করেন, বাংলাদেশ সরকার বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে করা ত্রিদেশীয় চুক্তি ভঙ্গ করে এ বিচার করছে। এ বিচারের বিরুদ্ধে আওয়াজ তোলা পাকিস্তানের সরকার, জনগণ এবং পার্লামেন্টের দায়িত্ব।