অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় গত শনিবার ‘বায়োডাটা লেখা শেখা ও মৌখিক সাক্ষাৎকার পরীক্ষা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ রফিকউদ্দিন আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্টার্ন ব্যাংকের পে-রোল ব্যাংকিংয়ের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হাসানুজ্জামান বেগ। তিনি শিক্ষার্থীদের নিয়ে দুটি নমুনা সাক্ষাৎকার পরীক্ষার আয়োজন করেন। বিজ্ঞপ্তি