অতীশ দীপঙ্করে অ্যাডমিশন ফেয়ারের সময় বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ফেয়ারের সময় ৩১ মে পর্যন্ত ১১ দিন বাড়ানো হয়েছে। এ সময়সীমা ছিল ২০ মে পর্যন্ত। এই ফেয়ারে ইইই, ইটিই, সিএসই, সিএসআই, টেক্সটাইল, ফার্মাসি, বিবিএ, এগ্রিবিজনেস, ইংলিশ, এলএলবি, বিএড এবং এমবিএ, এলএলএম, এমপিএইচ, এমএড ও এমএ ইংলিশে ভর্তি চলছে। বিশ্ববিদ্যালয়টির বনানী সিটি ক্যাম্পাস ও উত্তরা স্থায়ী ক্যাম্পাসে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে। বিস্তারিত জানা যাবে ০১৭৪২৯৯৩১৫২ ও ০১৭০৫১৫৩৫১০ নম্বরসহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি।