অতুলপ্রসাদ সেনের জন্মবার্ষিকী উপলক্ষে মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’সহ বিভিন্ন জনপ্রিয় গানের রচয়িতা বিশিষ্ট সুরকার, গীতিকার, গায়ক ও সংগীতবিদ অতুলপ্রসাদ সেনের ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অতুলপ্রসাদ সেনের প্রতিষ্ঠিত পঞ্চপল্লী গুরুরাম উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল বুধবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান। শরীয়তপুর জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক প্রমুখ।