অত্যধিক ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আমতলী উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৫৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রই অত্যধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ। গতকাল শুক্রবার তাঁর কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।