অত্যাচার-নির্যাতন করে ক্ষমতায় থাকা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেছেন, আওয়ামী লীগ যেকোনো উপায়ে ক্ষমতায় থাকতে চায়। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।বিএনপির নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে তাঁদের জেলে ঢুকিয়ে, গুম করে আন্দোলন বন্ধ করার কৌশল নিয়েছে। নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিক, আইনজীবীসহ সাধারণ মানুষ। এভাবে অত্যাচার-নির্যাতন করে ক্ষমতায় থাকা যাবে না।সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর উত্তর পারের তিনটি ইউনিয়নের যৌথ উদ্যোগে মঙ্গলকাটা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে এই সমাবেশ হয়। জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মুশফিকুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি মোহামঞ্চদ ফজলুল হক, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী, স্থানীয় নেতা আকবর হোসেন, সেলিম উদ্দিন প্রমুখ।