অত্যাধুনিক ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সঙ্গে কম্পিউটার ল্যাব, ভাষাশিক্ষা ল্যাব ও সেমিনারকক্ষ হিসেবে ব্যবহৃত হবে ‘গ্রামীণফোন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ল্যাব’। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আধুনিক সব সুযোগ-সুবিধাসংবলিত এই ল্যাব উদ্বোধন করা হয়। গ্রামীণফোনের আর্থিক সহায়তায় ল্যাবটি প্রস্তুত করা হয়। ল্যাবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।