অদক্ষ ধাত্রী ও রক্তস্বল্পতার কারণে মাতৃমৃত্যু ঘটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গত ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ২২ জন প্রসূতি মারা গেছেন। অদক্ষ ধাত্রীদের দিয়ে প্রসব করানো ও রক্তস্বল্পতার কারণে এসব মাতৃমৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার উপজেলা মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত কমিটির (মেটারনাল অ্যান্ড নিওনেটাল হেলথ ইনিশিয়েটিভ-এমএনএইচআই) সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য তুলে ধরেন।
দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নিরাপদ প্রসবের ব্যাপারে অন্তঃসত্ত্বা নারীদের কমিউনিটি ক্লিনিক বা নিকটবর্তী সরকারি হাসপাতালমুখী করা এবং রক্তস্বল্পতা দূরীকরণে পুষ্টিকর খাবার গ্রহণে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।