অদম্য চট্টগ্রাম উৎসবের সমাপনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ডেইলি স্টার আয়োজিত ১২ দিনব্যাপী অদম্য চট্টগ্রাম উৎসবের সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম ক্লাবের পরিবর্তে অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানের অন্য সব কার্যক্রম অপরিবর্তিত থাকবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ‘সৌন্দর্য, সাহসের যত গল্প’ স্লোগান নিয়ে ডেইলি স্টার অদম্য চট্টগ্রাম উৎসবের আয়োজন করে। এতে চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হয়। নগরের এম এ আজিজ স্টেডিয়ামে গত ৩০ মার্চ থেকে এই উৎসব শুরু হয়।