অদম্য মেধাবীর ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী দুই বোন চুমকি বেগম ও সুলতানা বেগমের ঘরে সৌরবিদ্যুৎ দিয়েছে লাইফ লিংক ইলেকট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠান। গতকাল শনিবার প্রথম আলোর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে চুমকি ও সুলতানার বাবা আনোয়ার মিয়ার হাতে সৌর বিদ্যুতের প্যানেল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লাইফ লিংক ইলেকট্রনিক্সের এরিয়া ম্যানেজার রায়হান কবির, উপজেলার ম্যানেজার বজলুর রহমান।  সুনামগঞ্জ অফিস।