অদ্বৈত-অচ্যুত মিশনের চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে সীতাকুণ্ড ও মহেশখালীতে শিব চতুর্দশী মেলায় আসা তীর্থযাত্রীদের চিকিৎসাসেবা ও পানীয় জল বিতরণ করা হয়েছে।
সংগঠনের ২০০ স্বেচ্ছাসেবী এ কাজে অংশ নেন। গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চন্দ্রনাথ ও আদিনাথ মন্দির এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করে এ সেবা দেওয়া হয়। বিতরণ করা হয় এক হাজার বোতল পানি ও শুকনো খাবার। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রণব মিত্র চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাসেবায় অংশ নেন চিকিৎসক অপূর্ব ধর, বিবরণ কান্তি দাশ, এস কে পাল, রাজীব চৌধুরী, অজয় কুমার নাথ প্রমুখ। সহায়তা করেন মিশনের সাধারণ সম্পাদক হিরণ্ময় ধর, সহসাধারণ সম্পাদক শিপক নাথ, সাংগঠনিক সম্পাদক শ্যামদাশ ধর, দপ্তর সম্পাদক সুজন দে প্রমুখ। বিজ্ঞপ্তি