প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে ৬ মার্চ। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ৪৬৯ জন। ৪৯টি কেন্দ্রের মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ, ১১টি ঝুঁকিপূর্ণ ও বািক ১৮টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। তাঁরা হলেন মো. জহিরুল ইসলাম নুরু (নৌকা), মো. জহিরুল ইসলাম মবিন (ধানের শীষ) ও মোহাম্মদ সোহেল (আনারস)। ২০১৫ সালের ২৯ নভেম্বর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব আলীর মৃত্যুতে পদটি শূন্য হয়।