অধিক লবণ না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষ অধিক লবণ গ্রহণের কারণে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়। তাই খাবারের সঙ্গে আলাদা করে লবণ খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে হবে। অধিক লবণকে সচেতনভাবে না বলতে হবে। গতকাল শনিবার সকালে সিলেটে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠিত গণমুখী সেমিনার থেকে এ আহ্বান জানানো হয়। ‘বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ ২০১৫’ উদ্যাপন উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় নগরের শাহি ঈদগাহ এলাকায় ওই সেমিনার হয়। এতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ব্রিগেডিয়ার (অব.) এ মালিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|