অধিকতর তদন্ত প্রতিবেদন ৬ এপ্রিল দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
এ মামলায় গতকাল মঙ্গলবার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন।
মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। র্যা ব তদন্ত শেষে গত বছরের ১৫ এপ্রিল অভিযোগপত্র দেয়। বাদীপক্ষ র্যা বের অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করে। ১৭ জুন মুখ্য মহানগর হাকিম আদালত অধিকতর তদন্তের আদেশ দেন।
২০১৩ সালের ২৯ জুলাই মধ্যরাতে গুলশানে একটি বিপণিবিতানের সামনে রিয়াজুলকে গুলি করে হত্যা করা হয়।