অধিকতর তদন্ত প্রতিবেদনের জন্য আরও সময় মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে আরও তিন সপ্তাহ সময় দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল-সংক্রান্ত শুনানির তারিখ ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তার সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে ২৩ মার্চ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর প্রথম আলোকে জানান, আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল মজিদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হবিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর উচ্চ আদালতে বাদীপক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারকাজ স্থগিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।মামলার অধিকতর তদন্তের জন্য সিআইডির হবিগঞ্জ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে এ নিয়ে ২৫ বার সময় প্রার্থনা করা হয়েছে।