অধিকতর তদন্তের জন্য সময় পঞ্চম দফায় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার সময় অধিকতর তদন্তের জন্য আরও দুই মাস বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন আগামী ৩ অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়েছেন। গত সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ এ আদালতে সময় বাড়ানোর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ আদেশ দেওয়া হয়। এ নিয়ে সিআইডির পাঁচ দফা আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের জন্য সময় প্রায় এক বছর দুই মাস বাড়ানো হলো। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন বিচারক মাসদার হোসেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত দুই মাসের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এতে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত এবং কয়েক শ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়।