অধিকতর তদন্তের প্রতিবেদন-সংক্রান্ত শুনানি ১৩ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলার অধিকতর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৩ জুলাই। রাঙামাটি জেলা জজ আদালতের বিচারিক হাকিম কাজী মোহাম্মদ মোহছেনের আদালত গতকাল বুধবার এই দিন ধার্য করেন। এই নিয়ে এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল ২৫ বার।
গত মঙ্গলবার রাঙামাটি জেলা জজ আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি হয়। শুনানিকালে বাদীর পক্ষ অধিকতর তদন্তের অগ্রগতি জানতে চায়। একই সময় পুলিশ সুপারের পক্ষে আদালত পরিদর্শক মো. আবুল কালাম তদন্ত প্রতিবেদন দাখিলের সময়ের আবেদন করেন। এ আদালত ১৩ জুলাই দিন ধার্য করেন।
বাদী পক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান বলেন, কল্পনা চাকমা অপহরণ মামলার অধিকতার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে যে আবেদন করা হয়েছে বিজ্ঞ আদালত তার শুনানির দিন ধার্য করেছেন ১৩ জুলাই। এটি অধিকতর তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের শুনানি নয়।
১৯৯৬ সালের ১১ জুন হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা বাঘাইছড়ির নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহৃত হন।