অধিকাংশ জেলায় জামায়াতের বিক্ষোভ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি গতকাল শনিবার দেশের বেশির ভাগ স্থানেই পালিত হয়নি। রাজধানী ঢাকাসহ কয়েকটি স্থানে জামায়াত মিছিল বের করে। ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের ব্যবহূত একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল নয়টায় রাজধানীর মহাখালীর আমতলায় ও বিকেল চারটায় যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে মিছিল বের করে জামায়াত। এর মধ্যে জামায়াত-শিবিরের কয়েক শ কর্মীর মিছিলটি শহীদ ফারুক সড়ক থেকে যাত্রাবাড়ী মোড়ের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা সাদা পোশাকের পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন। সেখান থেকে জামায়াতের এক কর্মীকে ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীরা।