কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল রোববার প্রতিষ্ঠানের দুটি বাস ভাঙচুর করা হয়েছে। এদিন কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয়ের সব বাস না আসায় অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
আগামী বৃহস্পতিবারের মধ্যে পাঁচ দফা দাবি পূরণ না হলে শনিবার থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে ঝিনাইদহের শৈলকুপা থেকে ক্যাম্পাসে আসার সময় ঝিনাইদহের গাড়াগঞ্জে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুটি বাসের জানালার কাচ ভেঙে যায়। এদিকে গতকালও বিশ্ববিদ্যালয়ের সব বাস কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে না আসার কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে পারেননি। ফলে কয়েকটি বিভাগে কিছু ক্লাস-পরীক্ষা হলেও অধিকাংশ বিভাগেই কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাহেদ আহমেদ বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে।