অধিকাংশ সচেতন মানুষ চুক্তি ও সমঝোতা সমর্থন করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবং ওই সময় সম্পাদিত চুক্তি ও সমঝোতা সম্পর্কে অবগত আছেন, তাঁদের বোঝানো হয়েছে।২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ জরিপ চালানো হয়। জরিপের স্থান ও উত্তরদাতাদের নির্বাচন করা হয়েছে দৈবচয়ন ভিত্তিতে। গ্রাম ও শহর মিলিয়ে সারা দেশে ৬৮টি স্থানে জরিপ চালানো হয়। উত্তরদাতাও নির্বাচন করা হয়েছে দৈবচয়ন ভিত্তিতে। জরিপে শুরুর ক্ষেত্র (স্টার্টিং পয়েন্ট) নির্বাচনের পর প্রথম ডান পাশের পরিবার (রাইট হ্যান্ড রুল) জরিপের জন্য নির্বাচন করা হয়েছে। একটি পরিবার বা খানার প্রশ্নপত্র শেষ করে পরবর্তী চারটি খানাকে আবার বাদ দেওয়া হয়েছে। এভাবে প্রতিটি শুরুর বিন্দু থেকে সর্বোচ্চ পাঁচটি প্রশ্নপত্র পূরণ করা হয়েছে। জরিপ করতে গিয়ে দেশকে চারটি প্রধান অঞ্চলে (সাবেক বিভাগ) ভাগ করা হয়। সারা দেশে মোট ৬৮টি জরিপের স্থানে জরিপ শুরুর বিন্দু ছিল ৩০০টি। জরিপে প্রান্তিক ভুল (মার্জিন অব এরর) ধরা হয়েছে কমবেশি (+/-) ২ দশমিক ৫৩ শতাংশ।জরিপের ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে নারীদের চেয়ে পুরুষেরা বেশি ওয়াকিবহাল ছিলেন। চুক্তি সম্পর্কেও তাঁদের মধ্যে সচেতনতার হার বেশি। আবার সফর ও চুক্তি সম্পর্কে গ্রামের চেয়ে শহরের মানুষ বেশি ওয়াকিবহাল ছিলেন বলে জরিপের ফলাফলে জানা গেছে।বেশির ভাগ মানুষ সফর সম্পর্কে জানতেন: জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে (১০ থেকে ১৩ জানুয়ারি) জানতেন। তবে প্রায় ৩১ শতাংশ উত্তরদাতা এ সফর সম্পর্কে কিছুই জানেন না বলে উত্তর দেন।প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে নারীদের চেয়ে পুরুষেরা বেশি অবগত ছিলেন। জরিপে অংশ নেওয়া ৮৩ শতাংশ পুরুষ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা এ ব্যাপারে অবগত ছিলেন। তবে পুরুষদের ১৭ শতাংশ ও নারীদের ৪৫ শতাংশ উত্তরদাতা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে জানান।আবার ৫৫ শতাংশ নারী উত্তরদাতা প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে জানেন বলে জানিয়েছেন। শহর ও গ্রামের মধ্যেও এই তারতম্য উঠে এসেছে। জরিপে শহরের ৮৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা সফর সম্পর্কে জানেন। ১২ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা জানেন না। গ্রামের ৬৪ শতাংশ উত্তরদাতা বিষয়টি জানেন, আর ৩৬ শতাংশ উত্তরদাতা অবগত নন বলে জানান।চুক্তি সম্পর্কে জানেন না অধিকাংশ মানুষ: প্রধানমন্ত্রীর ভারত সফরে যে তিনটি চুক্তি ও দুটি সমঝোতাপত্র সই হয়েছে, সে সম্পর্কে অংশগ্রহণকারীদের ৪৮ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা জানেন বলে জানিয়েছেন। বাকি ৫১ দশমিক ৩ শতাংশের মধ্যে ৩০ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কেই অবগত নন, আর ২০ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা চুক্তি সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন।শহর এলাকায় জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা চুক্তির বিষয়ে জানেন, আর গ্রামের ৫৭ শতাংশ উত্তরদাতা চুক্তি বা সফর সম্পর্কে ওয়াকিবহাল নন বলে জানান। নারী ও পুরুষের মধ্যেও একই ধরনের প্রবণতা দেখা গেছে।চুক্তির পক্ষে-বিপক্ষে জনমত: ওই সফরে তিনটি নিরাপত্তাবিষয়ক চুক্তি এবং সমুদ্রবন্দর ব্যবহার ও ভারত থেকে বিদ্যুত্ আনার বিষয়ে দুটি সমঝোতাপত্রে সই হয়। জরিপে অংশগ্রহণকারীর ৩৩ শতাংশ মোটামুটিভাবে প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপগুলো সমর্থন করেছে। সম্পূর্ণ বিরোধিতা করেছে ৬ শতাংশ এবং কিছুটা বিরোধিতা আছে ৭ শতাংশের। সব মিলিয়ে চুক্তি ও সমঝোতা বিষয়ে মোটামুটি ১৩ ভাগের বিরোধিতা পাওয়া গেছে। ২ শতাংশ উত্তরদাতা সমর্থন বা বিরোধিতা—কোনোটাই করেননি। বাকি বড় অংশ অর্থাত্ ৫২ শতাংশ উত্তরদাতা সফর বা চুক্তি সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন।দুই দেশের সম্পর্ক উন্নয়নে চুক্তি কী ভূমিকা রাখবে: এ বিষয়ে সচেতন মানুষদের মধ্যে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। উত্তরদাতাদের ৩৪ শতাংশ মনে করে, এতে করে দুই দেশের সম্পর্কের উন্নতি হবে। ১৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, সম্পর্কের কোনো উন্নতি হবে না। তবে এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে ৩১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে ওয়াকিবহাল নন। না জানার এই হার গ্রাম ও নারীদের মধ্যে আরও বেশি। চুক্তি সম্পর্কে জানেন না এরূপ উত্তরদাতা পাওয়া গেছে ২১ শতাংশ।চুক্তিতে দেশের লাভ না লোকসান: চুক্তি ও সমঝোতায় বাংলাদেশ কতটা উপকৃত হবে, এ নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল এবং চুক্তি সম্পর্কে সচেতন, তাঁরা ইতিবাচক উত্তর দিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের ৩৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, এতে বাংলাদেশ উপকৃত হবে। ১৩ শতাংশ এর উল্টো বলেছে। সফর ও চুক্তি সম্পর্কে সচেতন নন এ রকম উত্তরদাতা ৫২ শতাংশ। আর ২ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা উপকার বা ক্ষতি—এ সম্পর্কে কিছু জানেন না।প্রধানমন্ত্রীর সফর সফল না ব্যর্থ: ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, চার দিনের ভারত সফর শতভাগ সফল। পরদিন ১৭ জানুয়ারি প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে দাবি করেন, প্রধানমন্ত্রীর ভারত সফর পুরোপুরি ব্যর্থ এবং এতে দেশের ক্ষতি হয়েছে।কিন্তু জনমত জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ৩২ শতাংশ এ সফরকে মোটামুটিভাবে সফল বলেছে। আর ব্যর্থ বলেছে মাত্র ১৩ শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের বেশির ভাগ উত্তরদাতা অবশ্য চুক্তি ও সফর সম্পর্কে ওয়াকিবহাল নন বলে জানিয়েছেন। তাঁদের সংখ্যা ৫২ শতাংশ। বাকি উত্তরদাতারা সফল বা ব্যর্থ—কোনো পক্ষেই নেই অথবা বলতে চাননি।সমুদ্রবন্দর ব্যবহারে সমঝোতা: বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে ভারতকে অনুমতি দেওয়ার যে সমঝোতা হয়েছে, তা নিয়ে সচেতন মানুষদের মধ্যেও পক্ষে-বিপক্ষে কাছাকাছি মত পাওয়া গেছে। সচেতন মানুষদের মধ্যে ২৭ শতাংশ উত্তরদাতা বন্দর ব্যবহারকে সমর্থন করেছেন, আর সমর্থন করেননি ২১ শতাংশ উত্তরদাতা। বাকি ৫২ শতাংশ উত্তরদাতা অবশ্য সফর ও সমঝোতা সম্পর্কে ওয়াকিবহাল নন।তবে সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি বিষয়ে শহরবাসীদের মধ্যে সমর্থন বেশি পাওয়া গেছে। শহরের উত্তরদাতাদের মধ্যে ৪০ শতাংশ একে সঠিক সিদ্ধান্ত বলে মত দিয়েছে। আর ১৯ শতাংশ এ সিদ্ধান্ত সঠিক নয় বলে জানিয়েছে। শহরের ২৭ শতাংশ বলেছে, তারা চুক্তি সম্পর্কে ওয়াকিবহাল নয় এবং ১২ শতাংশ উত্তরদাতা সফর সম্পর্কেই জানেন না। বাকি ২ শতাংশ উত্তরদাতা কিছুই বলেননি।যথারীতি গ্রাম এবং নারীদের মধ্যে সমঝোতা ও সফর সম্পর্কে অসচেতনতা বেশি। ভারত থেকে বিদ্যুত্ ক্রয়: জরিপে অংশগ্রহণকারী সচেতন উত্তরদাতাদের মধ্যে এ ব্যাপারে যথেষ্ট ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। ৩৮ শতাংশ মনে করে, এতে দেশ উপকৃত হবে; আর ১০ শতাংশ মনে করে, এতে দেশের কোনো লাভ হবে না। এ প্রশ্নের জবাবেও ৫২ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা প্রধানমন্ত্রীর ভারত সফর ও সমঝোতা—দুটি বিষয়ে কিছু জানেন না।