অধিকার আদায়ে করুণা নয়, চাই ন্যায্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা কারও কাছে করুণা চাই না, চাই প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার। প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক জাতিসংঘ সনদ কার্যকর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি স্তরে প্রতিবন্ধীদের আসন সংরক্ষণ, জাতীয় সংসদে ১৫টি আসন বরাদ্দ, প্রতিবন্ধীদের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করতে হবে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলনে ১৫ দফার মধ্যে এসব দাবি তুলে ধরে প্রতিবন্ধীরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, প্রতিবন্ধীদের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করতে চায় না। শিক্ষকেরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। দেশের মোট জনসংখ্যার ১০ ভাগ প্রতিবন্ধী হলেও তাদের জন্য বরাদ্দকৃত কোটার সুযোগ তারা পায় না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, মানবাধিকার ও প্রতিবন্ধিতা-বিষয়ক পরামর্শক দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম, পল প্রভাকর সাহা, মঞ্জু আরা বেগম প্রমুখ।