অধিকার আদায়ের আন্দোলনে নামতে হবে
জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম বলেছেন, যে আশা নিয়ে দেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, তাঁরা আত্মত্যাগের ফল পাননি। তাঁদের আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। এখন সময় এসেছে দেশের কৃষক, খেতমজুর, ভূমিহীন, শ্রমিক, আদিবাসীসহ সব শ্রেণির বঞ্চিত মানুষের জেগে উঠে অধিকার ছিনিয়ে আনার। এ জন্য সবাইকে আন্দোলনে নামতে হবে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে গতকাল সোমবার কৃষক-খেতমজুর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম এসব কথা বলেন।
জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। জেলা খেতমজুর ইউনিয়নের সভাপতি মো. ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি হবিবর রহমান ও ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসিন আলী।