অধিকার নিজেদেরই বুঝে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোমবাতি প্রজ্বালন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, এইচআইভি-আক্রান্তরা যেন বাংলাদেশের সব হাসপাতালে সঠিক চিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। সামাজিক বৈষম্য ও অবহেলার শিকার এইচআইভি-আক্রান্তদের এক হয়ে এর প্রতিবাদ জানাতে হবে। নিজেদেরই প্রাপ্য অধিকার বুঝে নিতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।

সিলেট নগরের উপশহর এলাকায় গত রোববার সন্ধ্যায় আশার আলো সোসাইটির উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন কামরুল ইসলাম।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক শিব্বির আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চিকিৎসক ছফির উদ্দিন ও জিয়াউদ্দিন। এতে এইচআইভি-আক্রান্ত ১৫ জন রোগীসহ সুশীল সমাজের প্রতিনিধি ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

প্রতি বছর মে মাসের তৃতীয় রোববার এইচআইভি-আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের স্মরণে ও এইচআইভি রোগীদের প্রতি সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্যে মোমবাতি প্রজ্বালন দিবস পালিত হয় বলে আয়োজকেরা জানান।